রইদ মুভি ডাউনলোড বা অনলাইনে দেখার উপায় জানতে অনেকেই এখন সার্চ করছেন। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত ‘রইদ’ ২০২৬ সালের ঈদুল আযহায় মুক্তির জন্য নির্ধারিত একটি বহুল প্রতীক্ষিত বাংলা সিনেমা। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমাটি বঙ্গ ও ফেসকার্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। এপ্রিল ২০২৬-এ সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’ প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বর্তমানে অনেক দর্শক রইদ মুভি ডাউনলোড লিংক কিংবা অনলাইনে দেখার উপায় সম্পর্কে জানতে চাইছেন। এছাড়াও অফিসিয়াল স্ট্রিমিং আপডেট, কাস্ট, গল্প ও ট্রেইলার সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার আগ্রহ অনেকের মধ্যে বিরাজ করছে। তাই এই পোস্টে আমরা রইদ সিনেমা সম্পর্কে প্রয়োজনীয় সব আপডেট এক জায়গায় সহজভাবে তুলে ধরেছি।
রইদ চলচ্চিত্রের পটভূমি
সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির আঙিনায় বেড়ে ওঠা তালগাছকে কেন্দ্র করে ‘রইদ’ সিনেমার পটভূমি আবর্তিত হয়েছে। সাদুর বৌয়ের নিজস্ব কোনো নাম বা পরিচয় নেই। তাকে সবাই ‘সাদুর বৌ’ বলেই ডাকে এবং সে নিজেও নিজের পরিচয় এভাবেই দেয়। সাদু যখন কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হয়, তখন কিছু লোক তাকে নানাভাবে বিরক্ত করে। একপর্যায়ে গ্রামের মানুষ সাদুর বৌকে পাগলি বলে সম্বোধন করে। তবে মানুষের কোনো কটু কথা কানে তোলে না সাদু; দিন শেষে বৌয়ের পাশে বসে দুটো কথা বলতে পারলেই তার সুখ।
বাড়ির আঙিনায় বেড়ে ওঠা তালগাছ থেকে একদিন একটি পাকা তাল পড়ে। সেটি দিয়ে পরম যত্ন ও ভালোবাসায় পিঠা তৈরি করে সাদুর বৌ। কিন্তু পিঠা খাওয়ার পর সাদুর মনে এক অদ্ভুত কৌতুহল জাগে। তার মনে হতে থাকে বৌ তাকে ‘গন্ধক’ খাইয়েছে! মূলত এখান থেকেই সিনেমার গল্প নতুন এক বাঁক নেয় এবং শুরু হয় সিনেমার প্রধান টুইস্ট।
রইদ (Roid) সিনেমার তথ্য (২০২৬)
| পরিচালক | মেজবাউর রহমান সুমন |
|---|---|
| প্রযোজক | মুশফিকুর রহমান মঞ্জু মেজবাউর রহমান সুমন শিমুল চন্দ্র বিশ্বাস তানভীর হোসেন তানভীর আহমেদ শোভন |
| সুরকার | রশীদ শরীফ শোয়াইব |
| চিত্রনাট্য | মেজবাউর রহমান সুমন জাহিন ফারুক আমিন সিদ্দিক আহমেদ শুকর্ণ শাহেদ ধিমান |
| অভিনয়ে | মোস্তাফিজুর নূর ইমরান নাজিফা তুষি |
| চিত্রগ্রাহক | জোহায়ের মুসাভ্বির জ্যোতি |
| সম্পাদক | সজল অলোক |
| প্রযোজনা প্রতিষ্ঠান | বঙ্গ ফেসকার্ড প্রোডাকশন |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ২৮ মে ২০২৬ (ঈদুল আযহা) |
| স্থিতিকাল | ১ ঘন্টা ৪৯ মিনিট (১০৯ মিনিট) |
রইদ মুভি ডাউনলোড হবে কবে?
‘রইদ’ সিনেমাটি বর্তমানে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৮ মে ২০২৬ তারিখে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে মুক্তির পর কোনো বৈধ ওটিটি (OTT) বা ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটি রিলিজ হলে দর্শকরা এটি অনলাইনে দেখতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ (Android App) থেকে অফলাইনে দেখার জন্য মুভিটি ডাউনলোড করার সুযোগ থাকতে পারে।
তাই আপাতত সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষা করতে হবে। যাদের পক্ষে হলে গিয়ে দেখা সম্ভব, তারা টিকিট কেটে প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। আর যারা ঘরে বসে দেখতে চান, তাদের অনলাইনে দেখার জন্য ওটিটিতে রিলিজের অপেক্ষা করতে হবে।
রইদ (Roid) সিনেমা সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQ)
রইদ সিনেমার প্রধান চরিত্র বা নায়ক হলেন মোস্তাফিজুর নূর ইমরান।
১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে রইদ সিনেমার অফিশিয়াল ট্রেইলার প্রকাশিত হয়েছে।
রইদ সিনেমাটি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৮ মে ২০২৬ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
না, বর্তমানে রইদ সিনেমাটি কোনো সাইট থেকে ডাউনলোড করা সম্ভব নয়। থিয়েটারে চলাকালীন এটি অনলাইনে পাওয়া যাবে না। তবে ভবিষ্যতে কোনো বৈধ ওটিটি (OTT) প্ল্যাটফর্মে মুক্তি পেলে উক্ত প্ল্যাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে অনলাইনে দেখা এবং অফলাইনে দেখার জন্য ডাউনলোড করার সুযোগ পাওয়া যেতে পারে।
সিনেমাটি প্রেক্ষাগৃহের সফল প্রদর্শনী শেষ করার পর যেকোনো স্বীকৃত ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলে অনলাইনে দেখা যাবে।
হ্যাঁ, সিনেমাটি ওটিটিতে মুক্তি পাওয়ার পর সংশ্লিষ্ট ওটিটি অ্যাপের ‘অফলাইন ডাউনলোড’ (Offline Download) ফিচারের মাধ্যমে অ্যাপের ভেতরেই ডাউনলোড করে রাখার সুযোগ থাকতে পারে।




